ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি
মো. কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : দৈনিক সকালবেলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় ও বিদ্যালয়ে অব্যবস্থাপনার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দৈনিক সকালবেলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা যাচাই ও সার্বিক অনিয়ম খতিয়ে দেখতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ ও মো. তরিকুল ইসলামকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দৈনিক সকালবেলা পত্রিকায় প্রকাশিত খবরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়া এবং প্রশংসাপত্র দেওয়ার সময় অর্থ নেওয়ার বিষয়গুলোও উঠে আসে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দৈনিক সকালবেলা পত্রিকায় প্রকাশিত সংবাদের পর দ্রুত সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ