ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শেখ হানিফের ইশতেহার ঘোষণা

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শেখ হানিফের ইশতেহার ঘোষণা

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শেখ হানিফের ইশতেহার ঘোষণা

সামজাদ জসি, সিনিয়র রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মুক্তমঞ্চে আয়োজিত ঐতিহাসিক মহা সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের প্রার্থী শেখ হানিফ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) শহরের মুক্তমঞ্চে তিনি ৪৮ দফার একটি ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণাকালে শেখ হানিফ বলেন, “ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রাজনীতি মানবতা ও নৈতিকতার ভিত্তিতে পরিচালিত। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মান উন্নয়ন এবং সামাজিক সুবিচার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে ব্রাহ্মণবাড়িয়ায় সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে।

ইশতেহার ঘোষণার পর মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউতুলি মোড়ে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিতে মানবতা, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন