ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নারীকে তুলে নিয়ে ধর্ষণ ও শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয় নাজমুল
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহে "আমি টাকা নয়, আমার ইজ্জতের বিচার চাই" এমনই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নারী শিউলি বেগম।
ঘটনাটি ঘটে চলতি বছরের ৩ জানুয়ারি, ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথ নবঙ্গা ভজন বাড়ি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে বাসায় ফেরার সময়। রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি সাদা রঙের কারে করে তাঁকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। ঘটনার পর তিনি ঝিনাইদহ সদর থানায় তিনটি মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে তাঁর সাবেক স্বামী খন্দকার নাজমুল, তাঁর ছোট ভাইসহ আরও কয়েকজন সহযোগীর নাম।
মামলা দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিউলি বেগম। তিনি বলেন, “আমি টাকা চাই না, আমি আমার ইজ্জতের বিচার চাই।” এদিকে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, খন্দকার কামরুল তাঁকে নির্বাচনের পর গুম করে দেওয়ার হুমকি দিয়েছে। এই হুমকির বিষয়েও তিনি প্রশাসনের কাছে বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।
ভুক্তভোগী দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ