ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি: সভাপতি আনভিল বাপ্পি, সম্পাদক শাহ আলম

ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি: সভাপতি আনভিল বাপ্পি, সম্পাদক শাহ আলম

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বশীল, সক্রিয় ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে নতুন আশাবাদ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনভিল বাপ্পি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম সামু এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে নাছিম মিয়া, আইন বিষয়ক সম্পাদক মীর হান্নান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান এবং কোষাধ্যক্ষ হিসেবে কাজী নাছির মঈদ দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাইছার হাবীব পাপ্পু, সোহেল তানভীর ও মুখফিকুর রহমান।

ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। তিনি নতুন কমিটিকে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় জানান, পেশাদার সাংবাদিকতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা আপসহীন ভূমিকা পালন করবেন। ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সংবাদ প্রচারই হবে তাদের মূল লক্ষ্য। স্থানীয় সাংবাদিক সমাজ মনে করছে, এই নেতৃত্বের হাত ধরে ঘোড়াঘাট থানা প্রেস ক্লাব আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন