বর্ণাঢ্য আয়োজনে ঈদগাহ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ঈদগাহ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সায়মন সরওয়ার কায়েম, ঈদগাঁও: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার তরুণ সংবাদকর্মীদের সংগঠন ‘ঈদগাহ প্রেসক্লাব’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী আনন্দঘন পরিবেশে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-২০২৬ এর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে ইসলামাবাদ খোদাইবাড়ীর ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পাঁচ পাউন্ডের কেক কেটে এবং বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের নেতৃবৃন্দ।

দুপুরে প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি বশিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো. আশফাক উদ্দীন আরফাতের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিরা ঈদগাঁওর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনমানুষের অধিকার আদায়ে তরুণ সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পালকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মো. আবদুল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল আমিন হেলালী, নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, কক্সবাজার সংবাদ প্রতিনিধি এম বজলুর রহমান, ইনকিলাব প্রতিনিধি মো. সেলিম, এনসিপি নেতা মোহাম্মদ তারেক এবং প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক রাশেদ কামাল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েমসহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, মোজাফফর আহমদ, আবু বক্কর, আনাছুল হক, রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন রবিন, রবিউল আলম, আব্দুর রহমান, তাহসিন মেহেরাব শাওন ও শিফল হাসান অনিক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আকর্ষণীয় র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত মেজবানে আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন