ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাউফলে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে মারধরের অভিযোগ
জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে লাল মিয়া হাওলাদার (৬০) নামে এক ব্যক্তিকে পুত্রবধূ কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গৃহবধূর নাম কুলসুম বেগম (৩২)। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালবাগান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লাল মিয়া হাওলাদারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন।
এলাকাবাসীর অভিযোগ, পুত্রবধূ কুলসুম বেগম ও তার নাতি সিয়াম মিলে লাল মিয়া হাওলাদারকে মারধর করেন। ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখে।
আহত লাল মিয়া হাওলাদারের স্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কুলসুম বেগম তার ছেলে সিয়ামকে ফোন করে ডেকে আনেন। পরে সিয়াম তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এসে দাদাকে বেধড়ক মারধর করে। তবে কুলসুম বেগম শ্বশুরকে মারধরের অভিযোগ অস্বীকার করে উল্টো তার ওপর হামলার অভিযোগ করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ