ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
উল্লাপাড়ায় বিদ্যুৎ মেরামতের সময় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
মো: কোরবান আলী, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে রেজাউল করিম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টায় চৌবিলা দিয়ার পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার চড়িয়াউজির গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেরামতের অংশ হিসেবে রেজাউল করিম বিদুতের খুঁটিতে উঠলে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান, তবে কাউকে না পেয়ে মরদেহ পল্লী বিদ্যুৎ অফিসে নেওয়া হয়েছে। একই সঙ্গে, সংশ্লিষ্ট পক্ষের মধ্যে মীমাংসার জন্য থানার দ্বিতীয় তলায় আলোচনা চলছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ