ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘সব কথা সবার কথা’—এই অঙ্গীকার নিয়ে দেশের প্রথম এআই (AI) প্রযুক্তিনির্ভর ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আনভিল বাপ্পির উদ্যোগে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার প্রকৌশলী আনোয়ার পারভেজ।
ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম শামু, সহ-সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মীর হান্নান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান। এছাড়া কালবেলা প্রতিনিধি মনোয়ার হোসেন বাবু, সাংবাদিক কায়সার হাবিব পাপ্পু, সোহেল তানভীর, ঘোড়াঘাট প্রেসক্লাবের উপদেষ্টা মাহফুজুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা এসতেয়ারা বেগম এবং চ্যানেল এস-এর নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়ামিন সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যাত্রার শুরু থেকেই চ্যানেল এস বস্তুনিষ্ঠ, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ