ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বরিশালের মেঘনা নদীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা নদীর তীরে ইঞ্জিনচালিত নৌকা থেকে সারা শরীর কুপিয়ে জখম করা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ হিজলা। সোমবার বিকেলে মেঘনার শাখা নদী, উপজেলার বড়জেলিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ শিকদারের মাজঘাটের নিকট থেকে লাশ উদ্ধার করা হয়।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল জানান, ভোর রাত আনুমানিক তিনটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর আসে নদীর তীরে রক্তাক্ত যুবকের লাশ পড়ে আছে। সংবাদ পাওয়ার পর নৌ পুলিশের এসআই আশরাফের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৌ পুলিশ ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, সিআইডির ক্রাইমসিন একটি টিম ঘটনাস্থলে এসেছে। তবে এখনো অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, অজ্ঞাত যুবক কোথা থেকে এসেছে এবং কারা তাকে কুপিয়ে এই জঘন্যতম কাজ করেছে তা তারা জানেন না।
এক স্থানীয় জেলে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অজ্ঞান হয়ে যান। তিনি কিছুই বলতে পারেননি। প্রত্যক্ষদর্শী জালাল রাঢ়ী বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ছেলেকে নিয়ে মাছ শিকার করে নদীর ঘাটে ফিরছিলাম। তখন দেখি নদীর পাশে বালুর উপর সারা শরীরে রক্তাক্ত এক লোক বসে আছে, গলাকাটা ও রক্ত প্রচণ্ড বেগে ঝরছে। এরপর কি হয়েছে তা তার জানা নেই। নদীর কিনারে বসবাসরত স্থানীয়রা জানায়, রাতে একটি স্প্রিট বোর্ডের শব্দ শুনেছেন; এর বেশি কিছু জানা যায়নি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ