ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে নিজ বিভাগ রাজশাহী পৌঁছেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানে করে রাজশাহীতে পৌঁছান।
রাজশাহীতে পৌঁছার পর নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
সমাবেশে রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এই সমাবেশে তিনি তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
রাজশাহীর সমাবেশ শেষে তিনি সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে আরও একটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন।
এরপর সন্ধ্যায় বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন। রাতের পর বগুড়ায় অবস্থান করবেন এবং শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, শনিবার তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন এবং রাতেই ঢাকায় ফিরে যাবেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ