নির্বাচন ঘিরে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি

নির্বাচন ঘিরে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি

নির্বাচন ঘিরে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি

ফেনী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমান্তজুড়ে কঠোর নজরদারিতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নির্বাচনে বিজিবির করণীয় বিষয়ে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর এলাকায় অবস্থিত ৪ বিজিবি দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

তিনি বলেন, সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ফেনী জেলার সীমান্তবর্তী তিনটি উপজেলায় সেনাবাহিনী ছাড়া এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। এছাড়া সীমান্তবর্তী আরও নয়টি উপজেলাসহ মোট ৪১টি উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন আরও জানান, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আসনে ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে নির্বাচনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রেস ব্রিফিংয়ে ফেনীস্থ ৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলামসহ অন্যান্য বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন