কালকিনিতে জাটকা বিরোধী অভিযান: ৪ মণ মাছ জব্দ, ২৮ হাজার টাকা জরিমানা

কালকিনিতে জাটকা বিরোধী অভিযান: ৪ মণ মাছ জব্দ, ২৮ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি: জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৪ মণ জাটকা জব্দ করা হয়।


অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত জাটকাগুলো পরে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।


কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাটকা রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। নদ-নদীতে জাটকা আহরণ ও বাজারে বিক্রি বন্ধে নিয়মিত এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারী ও জাটকা শিকারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসন।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন