সিরাজগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

সিরাজগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

সিরাজগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রি. এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের পর জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় এবং মশাল পরিভ্রমণের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা পায়। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ২১টি বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) বেলা সাড়ে ১১টায় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান। কমিটির আহবায়ক, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব, বাংলা বিভাগের অধ্যাপক এ.এইচ.এম. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা প্রমুখ।

পুরো খেলা পরিচালনা করেছেন শিক্ষক মোঃ আব্দুর রশীদ (এম.এ ও বিপিএড)। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কর্মকর্তা।

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে রয়েছে: দৌড়, রিলে দৌড়, জ্যাম্প, নিক্ষেপ, হাড়িভাঙ্গা ঝুলিতে বল নিক্ষেপ, দ্রুত হাঁটা, বিস্কুট দৌড়, অংক দৌড়, ম্যারাথন দৌড় এবং “যেমন খুশি তেমন সাজো” ইভেন্ট।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন