ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গোপালগঞ্জ-০২ আসনে গণফোরাম প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে গণফোরামের মনোনীত প্রার্থী জনাব মো. শাহ মফিজের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন প্রচারণায় রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটানো আইনত নিষিদ্ধ। কিন্তু অভিযোগ রয়েছে, শাহ মফিজ আচরণবিধির তোয়াক্কা না করে শহরের বেদগ্রাম মহাসড়কের বাসস্ট্যান্ড মোড়ে নিজের রঙিন ছবি সংযুক্ত করে একাধিক ফেস্টুন লাগিয়েছেন। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী যা দণ্ডনীয় অপরাধ।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য ছয় মাসের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এ বিষয়ে শাহ মফিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কাউকে রঙিন ফেস্টুন বা ছবি লাগানোর নির্দেশ দিইনি। আমার কোনো দলীয় কর্মী হয়তো অতিউৎসাহিত হয়ে এই কাজ করেছে। দ্রুত ফেস্টুনগুলো সরানোর ব্যবস্থা করছি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ