ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর: শিবপুর মডেল থানায় মাদক ও চোরাচালান উদ্ধার, গরু চোর চক্র শনাক্ত এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ অবদান রেখে প্রশংসিত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুম। তার এই সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে শিবপুর মডেল থানার ২০২৫ সালের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে তার এই সাফল্যের তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ২০২৫ সালের ডিসেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল কাইয়ুমের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেশাগত কাজের এই স্বীকৃতি পাওয়ায় জেলা পুলিশ সুপারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসআই মো. আব্দুল কাইয়ুম। তিনি জানান, এই সম্মাননা তার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিবপুর এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ