নাঙ্গলকোটে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নাঙ্গলকোটে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোহাম্মদ আলাউদ্দিন, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সুমন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া ফকির মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন মিয়া উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের সায়েদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নোয়াপাড়া ফকির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে যথাযথ পুলিশি পাহারায় কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন