ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাদারীপুরে বাস খাদে পড়ে ৬ জন নিহত
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস ইজিবাইক চাপা দিয়ে খাদে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মিলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে ঢাকার দিকে যাওয়া বাসটি ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং পরে আরও তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ঢাকা-বরিশাল মহাসড়কে এক সময়ে যান চলাচল বন্ধ ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ