ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটালীপাড়া (উপজেলা) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মৎস্য চাষি এবং হাঁস, মুরগি ও গরু পালন খামারিদের নিয়ে ‘সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরের মোল্লা প্লাজার হলরুমে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের আয়োজনে এবং আরমান ফিডস্ এন্ড ফিশারিজ লিমিটেডের উদ্যোগে এই সেমিনার সম্পন্ন হয়।
আরমান ফিডস্ এন্ড ফিশারিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার দেবর্ষী মুখার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন। কোটালীপাড়ার আরমান ফিডসের ডিলার মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের হেড অব টেকনিক্যাল সার্ভিস অফিসার ডা. মো. সালাউদ্দিন শাকিল। তিনি খামারিদের আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা, উৎপাদন বৃদ্ধি এবং রোগবালাই দমনে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন এবং খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরমান ফিডসের বরিশাল জোনের ম্যানেজার ওহিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খলিলুর রহমান, টেকনিক্যাল সার্ভিস অফিসার ডা. সুজন আহম্মেদ এবং সিনিয়র অফিসার অ্যারিস্টটল ঘোষ। এছাড়াও স্থানীয় খামারি দেবদুলাল রায় ও উত্তম বাগচী তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। খামারি দেবদুলাল রায় জানান, আরমান ফিড ব্যবহার করে তিনি তার মুরগির খামারে অভাবনীয় সাফল্য ও লাভ পেয়েছেন।
কোটালীপাড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে তিন শতাধিক খামারি এই সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সুষম খাদ্য ব্যবহারের মাধ্যমে খামারকে টেকসই ও লাভজনক করার ওপর গুরুত্বারোপ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ