মুন্সীগঞ্জে-৪ আসনে প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী মাঠে ১৯ জন

মুন্সীগঞ্জে-৪ আসনে প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী মাঠে ১৯ জন

মুন্সীগঞ্জে-৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী মাঠে ১৯ জন

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের তিনটি আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুইজন প্রার্থী। তারা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আমিনুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম। তারা উভয়েই ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

এছাড়া মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী দলীয় সিদ্ধান্তের কারণে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৪ প্রার্থীর প্রত্যাহারের পর এখন ভোটের লড়াইয়ে নির্বাচনী মাঠে রইলেন ১৯ জন প্রার্থী।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন