ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় অর্ধকোটি টাকা মূল্যের জমি দখল করে স্থায়ী বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যেই এই নির্মাণকাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, মাওনা বাজারের মাওনা মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত এসএ ৫৯৩ ও আরএস দাগ ৬৭৩২ নং দাগের জমির প্রকৃত মালিক সরকার। জমিটি মাওনা ইউনিয়ন ভূমি অফিস থেকে মাত্র একশ গজের মধ্যে অবস্থিত। গত এক মাস ধরে ওই জমির ওপর রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণ শুরু করেন। বর্তমানে বাড়িটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে।
স্থানীয়দের অভিযোগ, মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাবের পরোক্ষ সহযোগিতায় এই দখল কার্যক্রম চলছে। জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ভূমি অফিসের এত কাছে থাকা সত্ত্বেও কীভাবে সরকারি জমিতে পাকা স্থাপনা তৈরি হয়, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম দাবি করেন, তিনি স্থানীয় ভূমি অফিসের মৌখিক অনুমতি নিয়েই বাড়িটি নির্মাণ করছেন এবং জমিটি দীর্ঘদিন ধরে তাঁর দখলে রয়েছে।
তবে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “বাড়ি নির্মাণের বিষয়টি আমি আগে জানতাম না। এখন বিষয়টি জানতে পেরেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ