মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ওয়ার্ডের নির্ধারিত স্থানে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কবীর আজিজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর মুজাহিদ কমিটির সভাপতি মাস্টার আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরাম মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম এবং বিজয়রামপুর ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাছুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক। এছাড়া পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক তাজামুল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা সভায় যোগ দেন।

সভায় বক্তারা ইসলামী আন্দোলনের দাওয়াতি কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহসান কবীর আজিজী বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন