ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হত্যা, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার দুপুর ১টার দিকে আব্দুল হাই খোকনকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ.আই.এল/সকালবেলা
|