জমিয়তের ‘রক্তাক্ত জুলাই’ আলোচনা সভা আগামীকাল
অনলাইন ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভা আগামীকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ এবং লেখক-গবেষক মাওলানা যাইনুল আবিদীন। এতে স্বাগত বক্তব্য দেবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এছাড়াও সভায় জামায়াত ও জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।
দেশের চলমান পরিস্থিতি, ‘রক্তাক্ত জুলাই’-এর শিক্ষা এবং জাতীয় প্রত্যাশা নিয়ে আয়োজিত এই আলোচনা সভায় সর্বস্তরের নাগরিক, সাংবাদিক ও আলেম-উলামাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
এআইএল/সকালবেলা
|