মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে মণিরামপুর উপজেলা কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

মাসিক এই সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের সার্বিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা তৃণমূলে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও জোরদার করার তাগিদ দেন। একই সাথে যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং সংগঠনের আসন্ন সকল কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন