ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের মধ্যপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে এলাকায় একাধিক নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে মামলা দায়ের হয়। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আজ সকালে তিনি গোপনে মধ্যপাড়ার নিজ বাসভবনে এসেছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে আগের দায়ের হওয়া সুনির্দিষ্ট নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

ওসি আরও জানান, দুপুরের পর যথাযথ আইনি প্রক্রিয়া ও কড়া পুলিশি পাহারার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন