বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতিমূলক বিষয়াদি বৈঠকে বিস্তারিত আলোচনার এজেন্ডায় রয়েছে।

এছাড়া বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও গুলশান কার্যালয়ে উপস্থিত রয়েছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন