তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন নেপালের রাষ্ট্রদূত

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন নেপালের রাষ্ট্রদূত

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন নেপালের রাষ্ট্রদূত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাতে দুদেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন