ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিরোধী ছিল: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল এবং তখন লুট করা হয়েছিল।’
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা যে ভয় পান, তা আর থাকবেনা। এই দেশ ও মাটি আপনার, মুসলমানদের মতো আপনাদেরও সমান অধিকার আছে।’
তিনি আরও বলেন, ‘৭১ সালে বাড়িঘর ছেড়ে যেতেই হয়েছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কারণে। আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের নিজের প্রচেষ্টায়। আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, যাবো না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’
হিন্দু সম্প্রদায়ের প্রতি বিএনপির অঙ্গীকার জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে আমরা স্বাধীনতার পক্ষে থাকা নেতাদের শক্তিশালী করুন। যারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং আইনশৃঙ্খলার কথা বলছে তাদের হাতকে শক্তিশালী করুন।’
সবশেষে তিনি সকলকে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ