ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সিঙ্গাপুর হাইকমিশনের কর্মকর্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্স মিচেল লি সাক্ষাৎ করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) সকালে জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী এক বার্তায় জানায়, সাক্ষাৎটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে হয়েছে। বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক উন্নয়নে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ