গাজীপুর-৩: ডা. রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ

গাজীপুর-৩: ডা. রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ

গাজীপুর-৩: ডা. রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ

মহিউদ্দিন আহমেদ .শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৩ সংসদীয় আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৮ জানুয়ারি) জামায়াত মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীর আলমের দায়ের করা অভিযোগ শুনানি শেষে কমিশন সর্বসম্মতভাবে অভিযোগ খারিজ করে এই সিদ্ধান্ত নেয়।

শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা নির্বাচন আইন, সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী যুক্তি উপস্থাপন করেন। কমিশন উল্লেখ করে, অভিযোগটি আইনি ভিত্তিহীন এবং ডা. রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করার কোনো কারণ নেই।

অভিযোগে বলা হয়েছিল, ২০১১ সালে তিনি সাবেক পিজি হাসপাতালের সহকারী রেজিস্ট্রার পদ থেকে অপসারিত হন এবং বয়সসীমা অতিক্রমের কারণে সংসদ নির্বাচনে অযোগ্য হতে পারেন। তবে শুনানিতে তার পক্ষে বলা হয়, হাইকোর্টের রায়ে চাকরি পুনর্বহাল চূড়ান্ত, এবং বয়স বা প্রশাসনিক বিষয় কোনোভাবেই নির্বাচনী অযোগ্যতার কারণ হতে পারে না।

নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করে বলেন, ডা. রফিকুল ইসলাম কোনো সক্রিয় সরকারি চাকরিতে নেই, তার বিরুদ্ধে ফৌজদারি বা নির্বাচনী অযোগ্যতা সৃষ্টিকারী অভিযোগ নেই। ফলে গাজীপুর-৩ আসনে তার নির্বাচনী কার্যক্রমে আর কোনো বাধা নেই।

মন্তব্য করুন