ফেনী-৩: বিএনপি প্রার্থী মিন্টুর মনোনয়ন বহাল

ফেনী-৩: বিএনপি প্রার্থী মিন্টুর মনোনয়ন বহাল

ফেনী-৩: বিএনপি প্রার্থী মিন্টুর মনোনয়ন বহাল

ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৮ জানুয়ারি) জামায়াত মনোনীত প্রার্থীর করা আপিল শুনানির পর এ ঘোষণা দেয় ইসি। এর ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। অভিযোগ ছিল, মিন্টু মার্কিন নাগরিকত্ব গোপন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও মিন্টু হলফনামায় জানিয়েছিলেন, ৯ ডিসেম্বর তিনি মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, কিন্তু তথ্য যাচাইয়ে দেখা যায়, ৪ ও ১৫ ডিসেম্বর তিনি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ডে যাতায়াত করেছেন।

ইসি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে বলেন, মিন্টুর মনোনয়ন বৈধ। পাশাপাশি, আপিল শুনানির শেষ দিনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নও বহাল রাখা হয়েছে, কিন্তু চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ঋণ সংক্রান্ত কারণে বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন