শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে উদার গণতন্ত্র কায়েমের শপথ বিএনপির

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে উদার গণতন্ত্র কায়েমের শপথ বিএনপির

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির শপথ উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার

 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দল উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠনের শপথ নিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সমাধিতে উপস্থিত হন দলটির নেতাকর্মীরা। বেলা ১১টার কিছুক্ষণ পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সমাধিতে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, “স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় শপথ নিয়েছি। ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচন ঘোষিত হয়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায়ের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন আমাদের লক্ষ্য।”

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে এবং মনোনয়ন যাচাই-বাছাইয়ে যেসব সমস্যা হয়, সেগুলো পারদর্শিতার সঙ্গে সমাধান হবে বলে প্রত্যাশা রাখেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন