কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের গণসংযোগ

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের গণসংযোগ

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী সহিদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রাম-মহল্লায় এই কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগকালে গাজী সহিদুল ইসলাম স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বিক উন্নয়নে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে পীর সাহেব চরমোনাইয়ের হাতপাখা প্রতীকের প্রতি সাধারণ মানুষের সমর্থন দিন দিন বাড়ছে। আমরা বিশ্বাস করি, কেশবপুরের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়ে হাতপাখাকে জয়যুক্ত করবে।”

কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের সাধারণ মানুষের মাঝে নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করতে দেখা যায়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন