ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুশোচনা ব্যক্ত করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।” তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় কথা পরিহার করে গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার মূল্যবান পরামর্শ পেয়েছেন।
এনসিপির এই তরুণ নেতা বলেন, “আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।” রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির লক্ষ্যে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি জানান, রাজধানীর তাকওয়া মসজিদে 'কিয়ামুল লাইল' আদায়ের মাধ্যমে তিনি তাঁর নতুন আত্মিক যাত্রার সূচনা করেছেন।
পোস্টের শেষাংশে তিনি সৃষ্টিকর্তার কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথে পরিচালনার প্রার্থনা জানিয়ে তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান জানান।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ