ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রবিবার (২৯ মার্চ) সকালেই সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে চমক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করে তিনি সরাসরি চলে যান ৬ নম্বর ভবনে। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রীকে এভাবে সাতসকালে সামনে দেখে অনেক কর্মকর্তা-কর্মচারী অবাক হয়ে যান।
সচিবালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রণালয়গুলোর কার্যক্রম এবং কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে বসেন।
আজকের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবদের সাথে 'কৃষক কার্ড' (Farmer Card) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কৃষকদের ভাগ্য উন্নয়নে এই ডিজিটাল কার্ড প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ের কাজ শেষে দুপুরেই তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে তাঁর এই ঝটিকা সফর সরকারি কর্মকর্তাদের মাঝে কর্মতৎপরতা ও দায়বদ্ধতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ