প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠককালে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এর পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়েও তাঁরা গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। এই সৌজন্য সাক্ষাৎকারের সময় দুই দেশেরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।