‘নাক টিপলে দুধ বের হবে পাটোয়ারীর, সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
‘নাক টিপলে দুধ বের হবে পাটোয়ারীর, সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির কড়া সমালোচনা করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "নাক টিপলে এখনো দুধ বের হবে পাটোয়ারীর, সে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে।"

গতকাল সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই ঘোষিত নানান প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতের কোনো সংসদ সদস্যের মেয়াদে এত বড় বরাদ্দ ও ব্যাপক উন্নয়ন সাধিত হয়নি।

এআইএল/সকালবেলা