রাজধানীর নর্দ্দায় চলন্ত বাসে আগুন, হতাহত নেই

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাইদা পরিবহনের বাসে আগুন লাগে; ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ
রাজধানীর নর্দ্দায় চলন্ত বাসে আগুন, হতাহত নেই
রাজধানীর নর্দ্দায় আগুন লাগা রাইদা পরিবহনের বাস
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নর্দ্দায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নর্দ্দা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।