ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক শোকবার্তায় তিনি এ ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানান।
“ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা পাশে আছি। একই সঙ্গে আহত সকলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।”
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই দুর্যোগের কঠিন সময়ে ভেনেজুয়েলাবাসীর সঙ্গে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি এই সংকট মোকাবেলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য প্রয়োজনীয় শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেছেন।
জান্নাত সকালবেলা
|