ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ
অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকট, পুঞ্জীভূত লোকসান ও উচ্চ খেলাপি ঋণের চাপে জর্জরিত বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন
সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি সপ্তাহের শুরুতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি বা চেয়ারম্যানের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র
উল্লেখ্য, আদিল চৌধুরী বিগত ২০২৫ সালের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন
আদিল চৌধুরীর আগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খানও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হঠাৎ করে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন
ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে নজিরবিহীন পরিচালনাগত ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্য দিয়ে সময় পার করছে
উদ্ভূত তীব্র তারল্য ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে সম্প্রীতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ঢাকার পান্থপথে ব্যাংকের নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবনটি ইজারা দেওয়ার বিশেষ অনুমতি প্রদান করেছে
প্রসঙ্গত, গত কয়েক বছরে রাজনৈতিক ও মালিকানাগত নানা ডামাডোলে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এসেছে