ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সংসদ প্রতিবেদক: ঈদুল ফিতর ও অন্যান্য ছুটি শেষে আজ রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, আজকের অধিবেশনে মূলত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে, যেখানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।
অধিবেশনের আজকের কর্মসূচিতে আরও থাকছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন। উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া এই সংসদ অধিবেশন ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল। বর্তমান সূচি অনুযায়ী এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ