এসএমএসে এসএসসির ফল জানবেন যেভাবে: সহজ নিয়ম দেখে নিন

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
এসএমএসে এসএসসির ফল জানবেন যেভাবে: সহজ নিয়ম দেখে নিন
এসএমএসে এসএসসি ফল জানার উপায়

অনলাইন ডেস্কঃ আগামী সোমবার সারা দেশে একযোগে প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর দেশের যেকোনো মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে ঘরে বসেই অতি সহজে এসএমএসের (SMS) মাধ্যমে ফলাফল জানা যাবে।

এসএমএসে ফল জানতে যেকোনো মুঠোফোনের মেসেজ (Message) অপশনে গিয়ে নির্দিষ্ট নিয়মে তথ্য লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এসএমএস পাঠানোর নিয়ম: মেসেজ অপশনে গিয়ে প্রথমেই লিখতে হবে SSC। এরপর একটি স্পেস বা ফাঁকা জায়গা দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (3 letters) লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর (Roll Number) এবং একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

যেমন—

  • সাধারণ শিক্ষা বোর্ড (যেমন ঢাকা বোর্ড): SSC DHA ROLL 2026

  • মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল): SSC MAD ROLL 2026

  • কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল): SSC TEC ROLL 2026

ফরম্যাট অনুযায়ী বার্তা পাঠালে ফিরতি এসএমএসে জিপিএসহ পরীক্ষার্থীর ফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে ফলাফল দেখতে পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট eduboardresult.gov.bd অথবা educationboardresults.gov.bd ব্যবহার করতে পারেন।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

মন্তব্য করুন