রোজার ঈদ কবে? জানা যাবে আগামীকাল

রোজার ঈদ কবে? জানা যাবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ কবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে ঈদের চূড়ান্ত তারিখ।

বুধবার (১৮ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

যদি কাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তবে পরদিন শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানাবার নম্বর:

  • ০২-৪১০৫৩২৯৪

  • ০২-২২৬৬৪০৫১০

  • ০২-২২৩৩৮৩৩৯৭

ইসলামিক ফাউন্ডেশন দেশবাসীকে চাঁদ দেখার সংবাদ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শাওয়াল মাসের অপেক্ষা করতে আহ্বান জানিয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন