দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে: রাষ্ট্রপতি

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে: রাষ্ট্রপতি

সকালবেলা অনলাইন: দুর্নীতির কারণে দেশের বহু সমবায় সমিতি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, "সমবায় কেবল পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের বিশাল সম্ভাবনা জড়িয়ে আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে তৈরি করতে হবে।"

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, এসব সংকট কাটিয়ে উঠতে এবং অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এআইএল/সকালবেলা