ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ও ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পূরণে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে পেপালের কার্যক্রম দ্রুত শুরু করতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী জানান, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে আরও গতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন সহজতর করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, "বাংলাদেশে পেপালের কার্যক্রম চালু করতে আমরা কার্যকর এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছি।"
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আহসান এইচ মনসুর পেপাল চালুর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। তখন পেপালের দক্ষিণ এশিয়া অঞ্চল (সিঙ্গাপুর ভিত্তিক) প্রতিনিধি দল বাংলাদেশের আইসিটি বিভাগের সাথে একাধিক বৈঠক করে কারিগরি দিকগুলো পর্যালোচনা করেছিল।
বিশ্বের ২০০টিরও বেশি দেশে সমাদৃত এই পেমেন্ট সেবাটি চালু হলে বাংলাদেশের কয়েক লাখ ফ্রিল্যান্সার সরাসরি ও নিরাপদে তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারবেন। এর ফলে ই-কমার্স ও আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ