পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক: তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার সকালে তুরস্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, এই সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদার করার লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

পাঁচ দিনের এই দ্বিপক্ষীয় সফর শেষ করে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি গণমাধ্যমকে জানান।