চানখাঁরপুল হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা

চানখাঁরপুল হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা

Verdict to Be Delivered Against 8 Accused in Chankharpul Killings at International Crimes Tribunal

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ২০২৪ সালের জুলাইয়ে চানখাঁরপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করছেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার গ্রেফতার চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। পলাতকরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

২০১৪ সালের ১৪ জুলাই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় জবানবন্দি, সাক্ষ্যগ্রহণ ও তদন্ত চলেছে ২৩ কার্যদিবস ধরে। প্রসিকিউটর প্রমাণে দাবি করেছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ছয়জনকে হত্যা করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেছেন, তাদের ক্লায়েন্টের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ নেই।

প্রসঙ্গত, ওই ঘটনায় নিহতরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন