ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি ওই এলাকায় পৌঁছান। এ সময় তিনি হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান। পরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় খালের পাড়ে নিম গাছের চারা রোপণ করেন তিনি।
সেখান থেকে তিনি দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন ও পুনঃখনন কাজের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন। সমাবেশস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ