বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

আগামীকাল বুধবার বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। 

আজ মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে রাষ্ট্রীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। 

দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

মন্তব্য করুন