দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

ইসমাঈল আযহার
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

নিজেস্ব প্রতিবেদক: ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে। পাউবো জানায়, বর্তমানে চারটি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা জেলার কংশ নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং মগরা নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজার জেলার মনু নদ প্রাক-মৌসুমী বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন